ইয়ে ইশক কি আখেরি সাফার
ইয়ে ইশক কি আখেরি সাফার Original price was: ৳ 350.00.Current price is: ৳ 175.00.
Back to products
শায়েরি প্যাকেজ
শায়েরি প্যাকেজ Original price was: ৳ 980.00.Current price is: ৳ 490.00.

মজলিশ-ই-শায়েরি

Original price was: ৳ 350.00.Current price is: ৳ 175.00.

অনুবাদক : সায়ীদ উসমান
প্রকাশনী : নোঙর প্রকাশন
পৃষ্ঠা : , সংস্করণ : 1st Published, 2026
WhatsApp Us

Description

মাওলানা রুমি, হাফিজ শিরাজি, মীর তকি মীর ও মির্জা গালিব—ফার্সি ও উর্দু কবিতার শ্রেষ্ঠ নাম। অনেক বছর হলো তারা মারা গেছেন। কিন্তু বহুদূরের নক্ষত্রের মতো শত জোছনার মাধুরী হয়ে আজো তাদের আলো আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। মধুর ছন্দ আর অনিন্দ্য শব্দের মোড়কে আনন্দ ও বেদনার যে অনুভূতি লিখে গেছেন তা বইয়ের পাতা থেকে মানুষের মুখে মুখে সুর ও কথা হয়ে বেঁচে আছে শতাব্দীর পর শতাব্দী। এর মধ্যে ভেঙে পড়েছে কত সভ্যতা, মুছে গেছে কত রাজরাজাদের নাম। যুগ-যুগান্তরে শুধু রয়ে গেছে কবি ও কবিতা। বহুকাল পেরিয়ে বহুদেশ মাড়িয়ে ইথারে ছড়িয়ে পড়েছে রুমি ও গালিব।

আলোচিত এই চারজন কবি প্রত্যেকেই ভিন্ন সময়ের ও ভিন্ন ভাষার। তেমনি ভিন্ন তাদের আনন্দ ও বিরহ। কিন্তু তাদের শের ও গজল পড়লে মনে হয়, তারা যেন একে অপরের সঙ্গে কথা বলছেন—প্রেম নিয়ে, খোদার সাথে মানুষের সম্পর্ক নিয়ে। এখানে আছে সৃষ্টির রূপকে স্রষ্টার প্রেমে মাতাল হওয়ার আকুতি। আছে জীবনের বহুমাত্রিক রঙ ও বিচিত্র বেদনার কথা।

সায়ীদ উসমানের অনুবাদে এই চার কবির নির্বাচিত কবিতা নিয়ে সাজানো হয়েছে ‘মজলিস-ই শায়েরি’। মাওলানা রুমি ও হাফিজ শিরাজির কবিতায় আছে প্রেমের আড়ালে বিশ্বজোড়া আধ্যাত্মিক তৃষ্ণার কথা। সাকি আর পেয়ালার রূপকে এক গভীর জীবনবোধ। এইতো হাজার বছরের পারস্য সংস্কৃতি। মীর তকি মীর ও মির্জা গালিবের কবিতায় আছে উর্দু গজলের সেই সুর, যার বেদনা গিয়ে বিঁধে পাঠকের বুকে। আছে দর্শন ও বিষাদ। আর চিরাচরিত পরিহাস।

গুণী অনুবাদক সায়ীদ উসমানের শৈল্পিক অনুবাদে পাঠক আনন্দ-বিহার করবেন বিশ্বসাহিত্যের কালজয়ী চার কবির ভুবনে। সমৃদ্ধ হবেন আনন্দ ও বিষাদে। দর্শন ও প্রজ্ঞায়।