সুবর্ণসারা
সুবর্ণসারা Original price was: ৳ 560.00.Current price is: ৳ 300.00.
Back to products
পুষ্পিতা
পুষ্পিতা Original price was: ৳ 350.00.Current price is: ৳ 190.00.

আবর্তন

Original price was: ৳ 560.00.Current price is: ৳ 300.00.

লেখক : বিনতে ফিরোজ
প্রকাশনী : নোঙর প্রকাশন
বিষয় : উপন্যাস
পৃষ্ঠা : 256, কভার : হার্ডকাভার , সংস্করণ : 1st Published, 2026
ভাষা : বাংলা

WhatsApp Us

Description

নকশিপুর—কেবল একটি কল্পলোক নয়; এটি আমাদের চিরচেনা বাংলার প্রতিচ্ছবি। পদ্মা, মেঘনা, যমুনার তীরঘেঁষে গড়ে ওঠা প্রতিটি জনপদই যেন এক একটি নকশিপুর। সহস্র বছরের ইতিহাসে নদীর পলি যেমন স্তরে স্তরে জমে নতুন ভূখণ্ডের জন্ম দিয়েছে, তেমনি মানুষের হাসি-কান্না, প্রেম-বিরহ, আশা-হতাশা আর সংগ্রামের অগণিত গল্পও সঞ্চিত হয়েছে সেই পলিমাটির বুকে।

ছড়িয়ে-ছিটিয়ে থাকা সেই গল্পগুলোই সময়ের আবর্তনে এক সুতোয় গাঁথা হয়ে রূপ নিয়েছে এক মনোহর মালার। নেয়ামত, আফিয়া, তাহমিদ, বকুল—সেই মালার একেকটি সজীব ফুল। কারও জীবনে ফুটে ওঠার আনন্দ, কারও অকালে ঝরে পড়ার বেদনা, আবার কারও পুনর্জাগরণের প্রত্যয়—এসব মিলিয়েই বোনা হয়েছে আবর্তন–এর কাহিনি। জীবনের অনিবার্য ঘূর্ণাবর্তে মানুষ কীভাবে ভাঙে, গড়ে, হারায়, আবার নতুন করে খুঁজে পায় নিজেকে—তারই এক হৃদয়স্পর্শী উপাখ্যান ছড়িয়ে আছে আবর্তন–এর পাতায় পাতায়।