তাবিয়িদের চিঠি
তাবিয়িদের চিঠি Original price was: ৳ 275.00.Current price is: ৳ 178.00.
Back to products
হৃদয় সমাচার
হৃদয় সমাচার Original price was: ৳ 400.00.Current price is: ৳ 260.00.

যাঁরা ছিলেন তাঁর সাথে

Original price was: ৳ 250.00.Current price is: ৳ 162.00.

পৃষ্ঠা : 168, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2026
ভাষা : বাংলা
WhatsApp Us

Description

তারা ছিলেন রক্তমাংসের মানুষ; কিন্তু তাদের ইমান ছিল পাহাড়ের চেয়েও অবিচল। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ পেয়ে তারাই হয়ে উঠেছিলেন ইতিহাসের শ্রেষ্ঠতম মানবদল—পথহারা পৃথিবীর জন্য এক চিরন্তন আলোকবর্তিকা।

‘আল্লাজিনা মাআহু : যারা ছিলেন তার সাথে’ বইটি কেবল ইতিহাসের ধুলোপড়া কোনো ঘটনার নিরস বিবরণ নয়; এ যেন সাহাবায়ে কেরামের যাপিত জীবনের অশ্রুসজল ও হৃদয়ছোঁয়া গল্পগুলোর এক জীবন্ত উপাখ্যান।

​কেমন ছিল তাদের সেই আত্মোৎসর্গের আখ্যান? আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে তারা নিজেদের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলেন? বর্তমান সময়ের আরবি সাহিত্যের কিংবদন্তি লেখক আদহাম শারকাভি তার সুনিপুণ লেখনীতে তুলে এনেছেন সেইসব অবিস্মরণীয় মুহূর্ত ও গল্পগুলো।

এই বইয়ের প্রতিটি পাতা আমাদের প্রতিদিনের হতাশা, সংকট আর দ্বিধার মেঘ সরিয়ে হৃদয়ে জ্বেলে দেবে আত্মশুদ্ধির স্নিগ্ধ আলো; পাঠককে নতুন করে স্বপ্ন দেখাবে এবং উদ্বুদ্ধ করবে সাহাবিদের মতো করে নিজেদের জীবন সাজাতে।