হাসিল
৳ 300.00 Original price was: ৳ 300.00.৳ 170.00Current price is: ৳ 170.00.
লেখক : উমেরা আহমেদ
প্রকাশনী : নোঙর প্রকাশন
বিষয় : উর্দু ও আরবি সাহিত্য
পৃষ্ঠা : 128, সংস্করণ : 1st published, 2026
ভাষা : বাংলা
Description
— আচ্ছা, আপনি জীবনে কতবার খোদাকে ডেকেছেন? খানিক নীরবতার পর হাদীদকে প্রশ্ন করে।
— অনেক বার। হাদীদের চোখের দিকে তাকায় ক্রিস্টিনা।
— আর আল্লাহকে?
বিষম খায় হাদীদ।
— কী?
— আল্লাহকে কয়বার ডেকেছেন? কন্ঠে শীতলতা। ফের শুধায় ক্রিস্টিনা।
— খোদা আর আল্লাহর মাঝে কী পার্থক্য? বিস্ময় ঝরিয়ে জানতে চায় হাদীদ।
— আল্লাহ খোদার সত্ত্বাগত নাম। এ নামে ডাকলে তিনি খুব কাছে আছেন বলে মনে হয়। অন্তরঙ্গ বন্ধুর মত— যার কাছে নিশ্চিন্তে নির্দ্বিধায় গোপন ব্যথা প্রকাশ করা যায়।
চোখ সরিয়ে নেয়।
— হাদীদ! গতকাল আপনি বলেছিলেন না— যখনই আল্লাহকে ডেকেছেন, তিনি আপনার ডাকে সাড়া দেননি? যখনই নবীর সাহায্য প্রার্থনা করেছেন, নিরাশ হয়ে ফিরে এসেছেন? আসলে কী জানেন? পুরো ব্যাপারটাই ইশকের সুতোয় গাঁথা। যখন আপনি কাউকে ভালোবেসে ডাকেন, তখন এটা সম্ভব না যে, সে আপনার থোরাই কেয়ার করবে।
কিন্তু এখানে আপনার ভালোবাসা ছিলো না। ছিলো চাহিদার প্রয়োজন। এজন্য আপনার শূন্য হাত শূন্যই থেকেছে।
