দুইজনের দ্বিতীয়জন
দুইজনের দ্বিতীয়জন Original price was: ৳ 250.00.Current price is: ৳ 175.00.
Back to products
সালিবে ইশক
সালিবে ইশক Original price was: ৳ 240.00.Current price is: ৳ 130.00.

লা হাসিল

Original price was: ৳ 500.00.Current price is: ৳ 275.00.

লেখক : উমেরা আহমেদ
প্রকাশনী : নোঙর প্রকাশন
বিষয় : উর্দু ও আরবি সাহিত্য
পৃষ্ঠা : 256, কভার : হার্ড কভার, সংস্করণ : প্রথম সংস্করণ, 2026
ভাষা : বাংলা

WhatsApp Us

Description

লন্ডনের এক দরিদ্র পরিবারে জন্ম ক্যাথরিনের। ছোটবেলা থেকেই জীবন তার কাছে যুদ্ধের আরেক নাম। প্রতিদিনের সংগ্রাম তাকে করেছে কঠিন, তীক্ষ্ণ আর কিছুটা নির্মমও।

তার হৃদয়ে জমে আছে পাকিস্তানিদের প্রতি এক গভীর ঘৃণা। কারণ, তার মাকে বিয়ে করে ফেলে যাওয়া এক পাকিস্তানি পুরুষই ছিল তার জীবনের প্রথম বিশ্বাসঘাতকতা। মায়ের প্রতিদিনের নীরব কান্না, অপমান, ভাঙা স্বপ্ন, সবকিছুর সাক্ষী ছিল ক্যাথরিন। শেষপর্যন্ত ধুঁকতে ধুঁকতে মায়ের মৃত্যুর পর সে যেন ডুবে যায় এক অথই শূন্যতায়।

পেটের দায়ে, একাকিত্বের চাপে, ভুল পথে পা বাড়ায় সে। কিন্তু ভাগ্যের লিখন বড় অদ্ভুত। যাদের সে ঘৃণা করেছে সবচেয়ে বেশি, তাদের মধ্য থেকেই একদিন তার জীবনে আসে এক পাঠান যুবক।
ক্যাথরিন কি পারবে তার অতীতের ক্ষত ভুলে নতুন করে বিশ্বাস করতে? ভালোবাসা কি জয় করবে তার জমাটবাঁধা ঘৃণাকে? ওয়েস্টার্ন স্বাধীনতায় অভ্যস্ত এক নারী কি মানিয়ে নিতে পারবে এশিয়ান পারিবারিক বন্ধন, অধিকারবোধ আর ঈর্ষার সাথে? নাকি অতীতই শেষপর্যন্ত ছিনিয়ে নেবে তার বর্তমান?

অপূর্ণতার ভেতর পূর্ণতার খোঁজ; ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর আত্মপরিচয়ের এক তীব্র যাত্রার নাম—লা হাসিল।